সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম এই অভিযান চালায়।

এ সময় পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখেন দুদকের সদস্যরা। উপ-পরিচালক মো. এরশাদ মিয়া বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে হাসপাতালের অব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়ম নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানকালে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক মতো পাওয়া গেলেও সকালের নাশতার পাউরুটির মধ্যে কোনো লোগো পাওয়া যায়নি। তাই এ রুটি কোথায় থেকে এসেছে বা রুটির মেয়াদ কত দিন, তা বলা যায় না।’ তাই এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

এরশাদ মিয়া আরও বলেন, ‘হাসপাতালে পরিচ্ছন্নতা আজ মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে আমার মনে হচ্ছে, আমাদের আসার খবর পেয়ে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।’ এ ছাড়া ২৫০ শয্যার হাসপাতালে রোববার ৫০০-এর অধিক রোগী ভর্তি রয়েছে। যে কারণে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। তবে ডাক্তার, নার্সসহ জনবলসংকট থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও।

উপ-পরিচালক জানান, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ জনবল থাকলে আমাদের সংকট কেটে যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫