সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সিসিক প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

চাঁদাবাজীর অভিযোগে মাধবপুরে সেনা অভিযানে ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

তারা হচ্ছেন কালিকাপুর গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রদল নেতা মো. জামিউল চৌধুরী (৩০) ও বাঘাসুরা গ্রামের সালাউদ্দিনের ছেলে মোনায়েম মিয়া (২৫)। শাহজিবাজার সেনা ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এ সময় তাদের কাছ থেকে চাঁদার ৯০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনিব চৌধুরীর ছেলে অরুপ চৌধুরীকে (৩০) ডাকাতির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার তাকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, অরুপের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দীর্ঘদিনের পুরোনো ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাধবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কোনো মামলার বাদী কি-না তা আমার জানা নেই। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যাহ জানান, ছাত্রদল নেতাসহ ২ জনকে সেনাবাহিনী শুক্রবার মাধবপুর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গত বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনিব চৌধুরীর ছেলে অরুপ চৌধুরী তার স্ত্রী রাহেলা বেগমকে নিয়ে মাধবপুরে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় জামিলের নেতৃত্বে ৫ যুবক গাজীপুর জোড়া ব্রিজ নামক স্থানে মোটরসাইকেলটি আটকে মামলার ভয় দেখায়। এক পর্যায়ে ৫ যুবক তাদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। পরে তারা বাধ্য হয়ে জামিল চৌধুরীর বিকাশে দেড় লাখ টাকা দিয়ে মুক্ত হয়। ঘটনাটি তারা মাধবপুর শাহজিবাজার সেনা ক্যাম্পে অভিযোগ করেন।

পরে সেনা সদস্যরা অভিযান চালিয়ে জামিল চৌধুরী ও তার বন্ধু মোনায়েমকে আটক করে। পুলিশ আরও জানায়, মামলার বাদী অরুপ চৌধুরী ও তার স্ত্রীর নামে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে অরুপ চৌধুরীর নামে ডাকাতি মামলা ২টি, মাদক মামলা ২টি ও ১টি মারামারির মামলা আছে। তার স্ত্রী রাহেলা বেগমের নামেও একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘চাঁদাবাজিসহ সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্রদলের তথা বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁদাবাজীর অভিযোগে মাধবপুরে সেনা অভিযানে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫