সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী

সিলেটসহ সারাদেশে ১২ আগস্ট থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;

৭২ ঘণ্টার ‘পরিবহন ধর্মঘট’র কবলে পড়তে যাচ্ছে সিলেটসহ সারা দেশ। ৮ দফা দাবি না মানায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট- টানা ৭২ ঘণ্টা পরিবহন শ্রমিকরা এ কর্মবিরতি পালন করবেন। 

বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এসব দাবিসম্বলিত স্মারকলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সকল দপ্তরে প্রদান করা হয়েছে।

১২ আগস্টের আগে এসব দাবি না মানলে এদিন ভোর থেকে টানা ৭২ ঘণ্টা (১৫ আগস্ট ভোর পর্যন্ত) সারা দেশে পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। 

এ বিষয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এম. এ. বাতেন বলেন, আট দফা দাবি হচ্ছে- সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন করা।

পুরোনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সেটা না হওয়া পর্যন্ত পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা।বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা।

মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা। 

দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা।মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা।

মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা। ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন করা।

সভায় বক্তারা বলেন- সম্প্রতি সরকার ২০ ও ২৫ বছর বয়সের পুরোনো বাস ও ট্রাক সড়ক থেকে অপসারণের জন্য বিআরটিএকে নির্দেশ দিয়েছে। এতে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। জেলায় জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবহন খাতের মালিক-শ্রমিক নেতারা গত ২০ জুলাই যৌথ সভা করেন। সেখানে আট দফা দাবি বাস্তবায়নে সরকারকে ১৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বক্তারা আরও বলেন- সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে ১১ আগস্টের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারকে অনুরোধ জানানো হচ্ছে। তা নাহলে দেশের পরিবহন মালিক–শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট সকাল ছয়টা থেকে ১৫ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সিলেটসহ সারা দেশে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটসহ সারাদেশে ১২ আগস্ট থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫