সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

হোটেল থেকে ভারতীয় অভিনেতার লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

ভারতের কোচির একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাসকে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

শুক্রবার সন্ধ্যায় কোচির চোট্টানিক্কারার একটি হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। খবর এই সময়ের।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৫১ বছর বয়সি এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার তার দেহের ময়নাতদন্ত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়ালাম ফিল্ম ‘প্রকামবনম’-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা তাকে ডাকতে তার ঘরে যান এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। 

তারাই তখন পুলিশকে খবর দেন। পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে তিনি কেরিয়ার শুরু করেন। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোটেল থেকে ভারতীয় অভিনেতার লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫