সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ,গ্রেফতার২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৩৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে বন্ধুদের নিয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষনের দায়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে আদালতে সোর্পদ করা হলে সাবেক স্বামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুদ্দোজামান। এর আগে রবিবার বিকেলে কৃষকের ছদ্মবেশে দরবস্ত বাজার থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত আবদুল কালামের ছেলে আবদুল মুমিন (৩০) ও একই ইউনিয়নের করগ্রামের মুজিবুর রহমানের ছেলে বদরুল ইসলাম (৩০)। অপর অভিযুক্ত পলাতক।

পুলিশ জানায়, শনিবার দুপুরে এক নারী ও তার ১২ বছর বয়সী ছেলে চিকিৎসার জন্য জৈন্তাপুরের দরবস্ত বাজারে যান। এসময় তার প্রাক্তন স্বামী আবদুল মুমিন জরুরি কথা আছে বলে ছেলেকে গাড়িতে তুলে তার নানাবাড়িতে পাঠিয়ে দিয়ে ওই নারীকে দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে অবস্থান করছিলেন মুমিনের দুই বন্ধু। ওই নারীকে সেখানে শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত আটকে রেখে মুমিন ও তার দুই বন্ধু ধর্ষন করে ফেলে যায়। গভীর রাতে সেখান থেকে মুক্ত হয়ে ওই নারী তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। রবিবার তিনি জৈন্তাপুর থানায় অভিযোগ করেন।

জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর থানপুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশে দরবস্ত বাজারে অভিযান চালিয়ে মুমিন ও বদরুলকে গ্রেফতার করেন। সোমবার তাদেরকে আদালতে সোর্পদ করা হলে ওই নারীর প্রাক্তন স্বামী আবদুল মুমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালতের বরাত দিয়ে ওসি বদরুজ্জামান জানান, প্রাক্তন স্বামী মুমিন ধর্ষনের দায় স্বীকার করেছেন। তিনি কৌশলে তার প্রাক্তন স্ত্রীকে নির্জন জায়গায় নিয়ে দুইবন্ধুসহ ধর্ষনের কথা স্বীকার করেছে মুমিন। মামলার অপর আসামীকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণ,গ্রেফতার২

আপডেট সময় : ০২:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫