সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট বুধবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সরাসরি ৪১৯ হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে আগামী বুধবার (১৪ মে)। এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে সরাসরি ২ হাজার ৯৫ হজযাত্রী সৌদি আরব যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার গতকাল শনিবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইট সরাসরি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে। ১৪ মে সরাসরি মদিনার উদ্দেশে ৪১৯ যাত্রী নিয়ে যাবে প্রথম ফ্লাইট। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে।

জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। আর বাকিগুলো সিলেট থেকে জেদ্দায় যাবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান বলেন, হজ ফ্লাইটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। এ বছর কোনো সমস্যা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট বুধবার

আপডেট সময় : ১০:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫