সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

চাঁদাবাজি করতে গিয়ে দুই নকল ডিবি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বরগুনার তালতলী থেকে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় আসল ডিবি পুলিশ রিয়াজ ও রাসেল নামে দুজন নকল ডিবি পুলিশকে আটক করেছে।

শনিবার (৩ মে) তালতলী উপজেলার পচাকোড়ালিয়া এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. হাবিব তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৬) ও মো. আবু হানিফের ছেলে মো. রাসেল (২৫)। এদের মধ্যে রিয়াজ পেশায় একজন আইনজীবীর সহকারী ও রাসেল একজন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক।

আটককৃত দুই নকল ডিবি পুলিশের বিরুদ্ধে প্রতারণা, হুমকি-ধমকি প্রদান ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ রবিবার তাদেরকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিভিন্ন সময় আদালতে দায়ের হওয়া মামলার কপি নিয়ে অভিযুক্তরা ভুক্তভোগীদের বাড়ি গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে তদন্তের নামে হুমকি-ধমকি প্রদান করে মোটা অংকের টাকা দাবি করতেন। ভয়ে ভুক্তভোগীরা টাকার মাধ্যমে তাদের ম্যানেজ করতেন।

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা মাসুম মৃধার সঙ্গে ওই রকম একটি ঘটনা ঘটলে বিষয়টি তার সন্দেহ হয়। বিষয়টি বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেনকে লিখিতভাবে জানান। পরে এ ঘটনার তদন্ত শুরু করে ডিবি। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ডিবি পুলিশ রিয়াজ ও রাসেলকে আটক করে।

ওই বিষয়ে বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিমকে অবগত করি এবং তার নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করি। পাশাপাশি অভিযুক্ত রিয়াজ ও রাসেলকে নজরদারিতে রাখি। তাদের এমন অনৈতিক কর্মকাণ্ডের বেশ কয়েকটি ঘটনার সত্যতা পাই। পরে শনিবার তাদের আটক করি।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘অভিযুক্তদের এমন কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগীরা। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড করতে যাতে কেউ সাহস না পায়, তাই আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁদাবাজি করতে গিয়ে দুই নকল ডিবি আটক

আপডেট সময় : ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫