সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

সিলেটে বিএনপি কার্যালয় অগ্নি সংযোগ – আ.লীগ নেতা গ্রেফতার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় করা মামলায় মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ সাজ্জাদ খান (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইতি পূূর্বে জগন্নাথপুর – সিলেট সড়কের পার্শ্বের বহু সরকারী গাছ চুরি করে কেটে বিক্রি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রোববার সন্ধ্যার দিকে  উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়ায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ খানক গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মাছিম খানের ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা  জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাজ্জাদ খানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়। এ পর্যন্ত মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিএনপি কার্যালয় অগ্নি সংযোগ – আ.লীগ নেতা গ্রেফতার 

আপডেট সময় : ০৯:৪২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫