সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

দুর্নীতির সংবাদের জেরে সাংবাদিককে তলব, নিন্দায় সিআরইউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঢাকার বিচারিক আদালতের হাজতখানায় পুলিশের ঘুস বাণিজ্য নিয়ে ‘ঘুস ওপেন সিক্রেট’ শিরোনামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মহিউদ্দিন খান রিফাতকে বাংলাদেশ পুলিশ কর্তৃক জারি করা একটি চিঠির মাধ্যমে তলব করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। 

মঙ্গলবার কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোর্ট অঙ্গণের পেশাদার সংগঠন সিআরইউয়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার  মহিউদ্দিন খান রিফাতকে গত ৮ এপ্রিল তারিখে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’ এবং রিফাতকে একজন পুলিশ কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। যেকোনো গণতান্ত্রিক সমাজে, সাংবাদিক এবং তাদের নিউজ সোর্স জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত। 

এতে আরও বলা হয়, সংবাদে যদি কোনো ভুল বা আপত্তিকর কিছু থাকে, তাহলে নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রতিবাদলিপির বিধান রয়েছে। তবে সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে তলব করে ভয় দেখানো ফ্যাসিস্ট সরকারের পুলিশের লক্ষণ। নতুন বাংলাদেশে এটি কোনোভাবে কাম্য নয়।

সিআরইউ জানায়, সংবাদমাধ্যমে ওপর হস্তক্ষেপ করা তথা সাংবাদিক হেনস্তার পুরনো এই হয়রানির আমরা তীব্র নিন্দা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই অপেশাদার আচরণের তদন্ত করার এবং বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। 

এদিকে আদালতের হাজতখানায় আসামির সাথে দেখা, খাবার বা কোনো জিনিস দেওয়া, জামিনসহ বিভিন্ন কাজে পুলিশকে ঘুস দেওয়ার রীতি বহু বছরের পুরনো। হাজতখানাসহ আদালত পাড়ার পুলিশের উচ্চ মহল পর্যন্ত এ ঘুসের টাকার ভাগ পান বলে অভিযোগ করেছে। এ ঘুস বাণিজ্যের বিষয়টি ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুর্নীতির সংবাদের জেরে সাংবাদিককে তলব, নিন্দায় সিআরইউ

আপডেট সময় : ১০:৫৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫