ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি :

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তের বিভিন্ন স্থানে অভিযানে ১৬৮ বোতল ভারতীয় মদ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল শ্রীমঙ্গল এবং চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে।

সাতছড়ি বিওপি : রাত অনুমানিক ৯ টায় টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার লক্ষ্যে বিজিবি কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকাররীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশি করে মালিকবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

গুইবিল বিওপি : রাত ১০ টায় টহল কমান্ডার নায়েক মোঃ সুমন আলী এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার দোলনা চা-বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করার সময় সন্দেহভাজন কয়েকজন লোককে চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতে অন্ধকারে চা বাগানের ভিতের পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। সিন্দুরখান বিওপি : রাত আনুমানিক ১১টায় টহল কমান্ডার নায়েক মোঃ শামিম আহম্মেদ এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার লক্ষ্যে কৌশলগত অবস্থান নেয়।

উক্ত সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক বর্ণিত স্থান তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্য, অন্যান্য মালামাল এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল এবং চুনারুঘাট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫