সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) মারা গেছেন। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব বলেন, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। আজ সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০–এর বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন।

সৌমিত্র দেবের মৃত্যুতে শোক প্রকাশ করেন শিশু একাডেমির সাবেক মহাপরিচালক আনজীর লিটন। তিনি বলেন, সৌমিত্র দেব কিশোর বয়স থেকে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন প্রগতিশীল মানুষ। 

আরেক কবি দিলদার হোসেন বলেন, সৌমিত্রের অকালমৃত্যু হয়েছে। সৌমিত্র পরপোকারী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

আপডেট সময় : ০৬:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫