সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। 

আজ মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

টানা তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপের মূলপর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা। নিজেদের পরের দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে নিগার সুলতানাদের।

এদিন ৫৯ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রানের ঝরো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা। এছাড়া ৫৭ রান করে করেন শারমিন আক্তার ও ফারজানা হক পিংকি। বল হাতে ৪ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। তিনি ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন। 

মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে  স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে নিগার সুলতানার ব্যাটিং তাণ্ডব আর শারমিন আক্তার ও ফারজানা হক পিংকিং ফিফটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। 

আজ বাংলাদেশ করে ৬ উইকেটে ২৭৬ রান। এর আগে চলতি আসরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে ছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। আজ সেই রেকর্ড ছাড়িয়ে যায় টাইগ্রেসরা।

৩০০ বলে ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। দলের হয়ে  ৬১ বলে ৬৩ রান করেন প্রিয়নাজ চ্যাটার্জি। ৭৪ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে অপরাজিত ছিলেন রাচেল স্লেটার। ৪২ রান করেন সারাহ ব্রাইস।

বাংলাদেশের ৩৪ রানের জয়ে নাহিদা আক্তার ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

আপডেট সময় : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫