সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ২ কোটি টাকার বালু জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ২ কোটি টাকার বালু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে খোয়াই নদীর কাচুয়া অংশে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। এতে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলন করায় আমরা উক্ত বালু জব্দ করেছি। তবে এখানে ঠিক কতো ঘনফুট বালু রয়েছে তা আপাতত বলতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এখানে প্রায় ২ কোটি টাকা মূল্যের আনুমানিক ২০ লাখ ঘনফুট বালু রয়েছে। চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বালু জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি সিলেটে ট্রেনিংয়ে ছিলাম। জেনেছি অবৈধ বালু জব্দ করা হয়েছে। তবে কি পরিমাণ বা কত টাকা মূল্যের বালু জব্দ করা হয়েছে তা এখনই নিশ্চিত করে বলতে পারছিনা।

উল্লেখ্য, চুনারুঘাটের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। এতে অনেক স্থানে ব্রিজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ফুঁসে উঠেন স্থানীয়রা। তারা মানববন্ধনের আয়োজন করলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন বিএনপি নেত্রী সাবেক এমপি শাম্মী আক্তার। তিনি মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব?্যবস্থা নেয়ার দাবি জানান। এরপরই টনক নড়ে প্রশাসনের। তারা অভিযান চালিয়ে উল্লেখিত বালু জব্দ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ২ কোটি টাকার বালু জব্দ

আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫