সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের-৪৮ জনের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, গত সোমবার সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। অথচ কমিটি গঠনের আগে মাঠপর্যায়ের কর্মীদের কোনো মতামত নেওয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সুবিধাভোগীদের জায়গা করে দিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত না থাকা ব্যক্তিরাও পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।

সংগঠনের সাবেক সদস্যরা জানান, তারা শুধু পদত্যাগ করেই থেমে থাকবেন না, বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকনসহ আরও অনেকে। তাদের ভাষ্য, বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলাই ছিল সংগঠনের মূল লক্ষ্য। দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনার অবক্ষয় ঘটেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৬ সদস্যের কমিটির মধ্যে ৪৮ জন লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্রের কপি গণমাধ্যম ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে।

তারা জানান, আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বরং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজের স্বপ্নে বিশ্বাসী। একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদেই আমাদের এ পদত্যাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের-৪৮ জনের পদত্যাগ

আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫