সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পদোন্নতি লাভ করায় প্রফেসর ডা. মোঃ অলিউর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে বিপ্লবী পরিষদের শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশী মুসলমানদের মহান অভিভাবক, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুজাহিদে আযীম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.)-এর ইন্তেকালের খবরে জাতীয় বিপ্লবী পরিষদ গভীর শোক প্রকাশ করছে।

শনিবার এক শোক বার্তায় দলের আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ এ শোক প্রকাশ করেন।  তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, ‘মরহুম হাফেজ্জী হুজুরের (রহ.) সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.)। তিনি তার বাবার মতোই জীবনের প্রতিটি পরতে ইসলাম, দেশের স্বাধীনতা ও উম্মাহর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। তিনি ছিলেন দীনের অক্লান্ত খাদেম, আপসহীন নীতিবান নেতৃত্বের প্রতীক এবং অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার সংগ্রামী জীবন, জ্ঞানগর্ভ বয়ান ও নেতৃত্ব মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

শোকবার্তায় মরহুমের ফ্যাসিবাদবিরোধী বিশেষ অবদানের কথা তুলে ধরে বলা হয়, ২০১৩ সালে শাহবাগী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সবার আগে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) প্রতিরোধের ডাক দিয়েছিলেন। তিনি ডাক দেওয়ার পরই বিভিন্ন ইসলামী দল, ব্যক্তি ও নাগরিকরা শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার হন। তবে এ অবদানের জন্য তিনি কোনো মহল থেকে যথাযথ স্বীকৃতি পাননি। এমনকি চব্বিশের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এই ফ্যাসিবাদবিরোধী মহান ইমামকে মূল্যায়ন করা হয়নি। এ উপেক্ষা ও অকৃতজ্ঞতা থেকে জাতি মুক্ত হবে বলে শোকবার্তায় আশা ব্যক্ত করে তাকে সর্বোচ্চ জাতীয় পদক দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচর নিজ মাদ্রাসা জামেয়া নুরিয়ায় মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে বিপ্লবী পরিষদের শোক

আপডেট সময় : ০৪:০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫