সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

অস্ত্রসহ আটক বিএনপি নেতার ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রসহ সামির রহমান (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামির রহমান উপজেলার পৌরসভার ইসহাকপুর এলাকার পৌর বিএনপির সাবেক সহসভাপতি শাহিনুর রহমান শাহিনের ছেলে ও সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিএনপি নেতা শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালান।

অভিযানে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিনুর রহমান পালিয়ে যান। পরে এ ঘটনায় সামির রহমান কে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জগন্নাথপুর থানার (ওসি) মাহফুজ ইতনিয়াজ ভূঁইয়া বলেন, ‌‌এ ঘটনায় জগন্নাথপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ত্রসহ আটক বিএনপি নেতার ছেলে

আপডেট সময় : ০৪:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫