সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ

প্রকাশ্যে শাস্তি দিলে নারী ও শিশু নির্যাতনে কেউ সাহস পাবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

এক সময় এসিড নিক্ষেপের প্রবণতা বেড়ে যাওয়ায় দৃষ্টান্তমূলক বিচার করায় তা কমে গেছে। ধর্ষক ও নির্যাতনকারীদের প্রকাশ্যে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি দেওয়া গেলে তারা আর অপরাধ করতে সাহস পাবে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি শরিয়া আইনের মাধ্যমে ধর্ষণের বিচার করার দাবি জানিয়েছেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের প্ল্যানিং কমিশনের সাবেক ডিভিশন চিফ মমতাজ মান্নান।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।

মমতাজ মান্নান বলেন, এক সময় বাংলাদেশে এসিড নিক্ষেপের প্রবণতা ছিল। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে তা কমানো গেছে। আমরা আশা করবো, ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তাহলে আর কেউ ধর্ষণ, নারী নির্যাতন করার সাহস পাবে না।

তিনি বলেন, বহুদিন ধরে নারী ও কন্যা শিশু নির্যাতন চলছে। বিচারহীনতা, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরনের ঘৃণ্য কাজ বেড়েই চলেছে। মাগুরার শিশু আছিয়ার সঙ্গে করা অপরাধের বিচারকাজ দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তি কার্যকর করার দাবি জানান তিনি।

মানববন্ধনে নারী ও শিশুদের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভুবন গড়ে তুলতে নারী অধিকার আন্দোলন ছয়টি দাবি জানায়।

দাবিগুলো হলো- নারী ও শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা; দোষীদের দ্রুত আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা; শরিয়াহ আইনের মাধ্যমে ধর্ষণের বিচার করা; নারী ও শিশুর প্রতি পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধি প্রয়োগ করা এবং দণ্ড প্রকাশ্যে কার্যকর করা।

মানববন্ধনে বক্তৃতা করেন, নারী অধিকার আন্দোলনের সহ-সভানেত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান ডা. নাঈমা মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক নূরুন্নাহার, লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আফিফা মুশতারী, বিশিষ্ট চিকিৎসক ডা. তাহেরা বেগম, ড. শারমিন ইসলাম, লেখিকা নুরুন্নাহার খানম নীরু, সৈয়দা শাহীন আকতার, ড. সাজেদা হুমাইরা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রকাশ্যে শাস্তি দিলে নারী ও শিশু নির্যাতনে কেউ সাহস পাবে না

আপডেট সময় : ০৪:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫