সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭ সিলেটে গাড়িতে অগ্নিসংযোগ: প্রশাসনের ব্যর্থতা – ইমদাদ চৌধুরী

২৪ ঘণ্টার অভিযানে সারা দেশে গ্রে ফ তা র-১৫২১ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও অভিযানে ১১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল, ডজন খানেক দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুরে শুক্রবার আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এর পরপরই অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

৮ ফেব্রুয়ারি প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩০৮ জনকে। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ ঘণ্টার অভিযানে সারা দেশে গ্রে ফ তা র-১৫২১ জন

আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫