সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার-৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কক্সবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান।

এর আগে কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গতকাল শুক্রবার ৪৭ জনকে আসামি করে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর মডেল থানার এসআই জাকির হোসেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে। সেসময় তারা বিভিন্ন যানবাহনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে শ্রমিক লীগ নেতা মিজান প্রকাশ বার্মায়া মিজানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টি করে।

পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকে ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করছি না। নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার-৭

আপডেট সময় : ০৫:৩৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫