সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ট্রে ন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পাশাপাশি রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো।

বুধবার সকাল ৭টায় সময় নির্ধারিত থাকলেও প্রায় এক ঘণ্টা দেড়িতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। অন্যদিকে আড়াই ঘণ্টা পর যাত্রা করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।

তবে স্টেশনে এসে বিপাকে যাত্রীরা। তাদের অভিযোগ- একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়েও কোনো তথ্য জানার সুযোগ নেই। ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়া যাত্রীদের ভাষ্য, ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। এ জন্য ট্রেনের মতো গণপরিবহণ চলাচল বন্ধ হওয়ার আগেই সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে বুধবারের মধ্যে দাবি-দাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। 

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ইঞ্জিনজনিত কারণে দু-একটি ছাড়া সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। কোথাও কোনো গোলযোগের খবর নেই। তবে শিডিউল বিপর্যয়ের কারণে সকাল থেকে এ পর্যন্ত সাতটি ট্রেন ছেড়ে গেছে।

তবে স্টেশনে এসে বিপাকে পড়তে হয় যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়তো ট্রেন ছাড়ছেই না, কখন ছাড়বে সেটাও জানেন না তারা। পাচ্ছেন না কোনো তথ্যও। তবে ২-১টিতে ইঞ্জিনজনিত কারণ ছাড়া সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্টেশন কৃর্তপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রে ন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়

আপডেট সময় : ০৪:৫২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫