সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

আ.লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

গোপন বৈঠকের অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর এলাকার পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আক্রাম হোসেন, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান, আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ি এলাকার মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার মো. শামীম এবং বসাকপাড়া এলাকার বিজয় চন্দ্র।

আটকদের স্বজনদের দাবি, ওই ব্যক্তিরা কাজ করতে আওয়ামী লীগ নেতা ছানুর বাড়িতে গিয়েছিল। অফিস সহকারী রাশেদুল ইসলাম মাসিক বেতনে চাকরি করলেও বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করেছেন কি না, তা যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক

আপডেট সময় : ০৬:২৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫