মানব কল্যাণ সংস্থা সিলেটের উদ্যোগে ৫০ টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০২:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
মানব কল্যাণ সংস্থা সিলেটের উদ্যোগে নগরীর ৩৮নং ওয়ার্ড টুকেরবাজারের তেমুখি পয়েন্ট এলাকায় ১৫ জানুয়ারি, বুধবার বিকালে অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এ কে এম তারেক কালাম।
মানব কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক জিতু হাসান এর পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার সহসভাপতি মোঃ আব্দুল গফুর, ফজলে রাব্বি রাজ, সদস্য ইরান আহমদ, সাহেদ আহমদ, নেফাজ আহমদ, হানিফ আহমদ, সায়েস্তা মিয়া, সজল আহমদ, এনাম হোসেন, সাজান আহমদ, আমিনুল্লাহ প্রমুখ।
সহায় হতদরিদ্র প্রায় ৫০ টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে মানব কল্যাণ সংস্থার কার্যক্রম শুরু হয়। বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে অসহায় মানুষের পাশে থেকে এই সংস্থা কাজ করে যাচ্ছে।\























