সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বিতর্কিত সাবেক আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দ্য ফিন্যান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টি আয়োজিত এক নৈশভোজে আনোয়ারুজ্জামান অংশ নেন। সেখানে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তাকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এ বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমস আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত জুলাইয়ে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করে। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে লেবার পার্টিকে বাংলাদেশি ব্রিটিশ ভোটারদের সমর্থন পেতে আওয়ামী লীগের সহযোগিতা নিতে দেখা গেছে। এমনকি লেবার পার্টিকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনি অনুদানও দিয়েছেন বলে জানায় ফিন্যান্সিয়াল টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

আপডেট সময় : ০৫:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫