সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

মৌলভীবাজারের বড়লেখায় সেবাশ্রমের মূর্তি ভাঙচুর, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিবেদক :

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আদিত্যের মহাল এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ভেতরে প্রবেশ করে মূর্তি ভাঙচুর, সেবাশ্রমের দানের টাকা ও মহাপ্রভুর মূর্তির পরিধানকৃত স্বর্ণালংকার লুটের ঘটনায় পুলিশ অভিযুক্ত জাকির হোসেন টিপুকে গ্রেপ্তার করেছে।

গতবুধবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।  জাকির হোসেন টিপু গাজিটেকা (আদিত্যের মহাল অংশ) এলাকার মৃত আব্দুল ওয়াহিদের ছেলে এবং বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী। এব্যাপারে সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত থানায় মামলা করেছেন। 

এদিকে সেবাশ্রমে অনধিকার প্রবেশ করে মূর্তি ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরির্শন করেছেন ইউএনও তাহমিনা আক্তার, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান, থানার ওসি মো. আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকাল অনুমান সাতটা চল্লিশ মিনিটের সময় বড়লেখা পৌরসভাস্থ আদিত্যের মহাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েত লীলা রানী দত্ত সেবাশ্রমে পূজাঅর্চনা করছিলেন। এসময় জাকির হোসেন টিপু কৃষ্ণ কৃষ্ণ নাম জপে সেবাশ্রমে প্রবেশ করতে চান। তখন সেবায়েত তাকে তাকে স্নান করে এসেছেন কিনা জিজ্ঞাসা করে পথ আগলে ধরেন। এসময় জাকির হোসেন টিপু সেবায়েত লীলা রানী দত্তের মাথায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা দুটি মহাপ্রভুর মূর্তি ভাঙচুর করে এবং সেবাশ্রমের প্রণামী বাক্সের নগদ টাকা, মূর্তির পরিধানকৃত স্বর্ণ ও রৌপ্যালংকার লুট করে মোটরসাইকেল করে দ্রুত পালিয়ে যায়।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম বুধবার রাত সাড়ে সাতটায় জানান, ঘটনার খবর পেয়েই তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে কিছু টাকা ও রৌপ্যালংকার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিয়েছে। অভিযুক্ত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারের বড়লেখায় সেবাশ্রমের মূর্তি ভাঙচুর, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫