সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

জয়পুরহাটে মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট:

মায়ের স্বপ্ন পূরণে জয়পুরহাটে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন জাকারিয়া নামের এক যুবক। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ বিয়ে দেখতে শত শত মানুষের ঢল নামে।

জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের নেজামদ্দিনের ছেলে।

জাকারিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, তার বড় মা বেঁচে থাকতে অসিয়ত করেছেন যদি কখনো তাদের ছেলে সন্তান হয় তাহলে সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করেন। সেই অসিয়ত বাস্তবায়ন করতে জাকারিয়া ২০ হাজার টাকায় হাতি ভাড়া করেন। হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে শত শত মানুষ ভিড় জমায়।

তিনি আরও বলেন, হাতি ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক খুঁজে একদিনের জন্য ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিষয়টি খুব উপভোগ করেছেন।

জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া জাগো নিউজকে বলেন, জাকারিয়াদের পরিবারে ছেলে সন্তান না হওয়ায় তখন তার বাবার বড় বউ অসিয়ত করেছিলেন তাদের ছেলে সন্তান হলে বিয়েতে যেন হাতি নিয়ে করতে চায়। তাই তার বিয়ে দেওয়ার জন্য আমরা বরযাত্রী হয়ে এসেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়পুরহাটে মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে যুবকের

আপডেট সময় : ০৬:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪