সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

মৌলভীবাজারে আজ থেকে শুরু হচ্ছে জেলা ইজতেমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

তাবলীগ জামাতের ৩দিন ব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে। এবারের ইজতেমায় বিদেশী জামাতসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন তাবলীগ জামাতের সংশ্লিষ্ট দ্বায়িত্বশীল সূত্র। 

আজ বৃৃহস্পতিবার বাদ ফজর শহরতলীর পুলিশ লাইন্সের পাশে তাবলীগ জামাতের জেলা মারকাজের নিজস্ব মাঠে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ৩ দিন ব্যাপী জেলা ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। আর ১৪ ডিসেম্বর শনিবার ফজরের নামাজের পর হেদায়াতের বয়ান শুরু হয়ে এর পর আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিনদিনের আনুষ্ঠানিকতা।

মাঠের বিশাল অংশ জুড়ে সামিয়ানা তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে ইজতেমায় অংশ নিতে তাবলীগের সাথীরা জামাতবন্দী হয়ে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে থাইল্যান্ড থেকে ৯ জনের একটি জামাত এসে পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা তাবলীগ জামাতের আমির মোঃ আব্দুল হাই। 

জেলার শীর্ষ এই দ্বায়িত্বশীল জানান,তিনদিন ব্যাপী জেলা ইজতেমায় কাকরাইল মসজিদ থেকে ১০সদস্য’র একটি টিম অংশ নেবে। এছাড়াও তিন দিনে এই আয়োজনের চুড়ান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। 

এ বিষয়ে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান,ইজতেমাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তাবলীগ সূত্রে জানা যায়, ৯০ এর দশকে শহরের কাজিরগাঁও এলাকায় তাবলীগ জামাতের জেলা মারকাজের যাত্রা শুরু করলেও ২০১৮ সালের দিকে দেশে তাবলীগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলবীর অনুসারীদের মধ্যে চরম বিভক্তি দেখা দেয়। এর ফলে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে গোমড়া এলাকায় দেড় একর ভুমি ক্রয় করে তাবলিক জামাতের মারকাজ প্রতিষ্ঠা করা হয়। ২০২৩ সালে এই মারকাজ প্রতিষ্ঠার পর এখান থেকেই চলে আসছে জেলাব্যাপী দাওয়াত ও তাবলীগের কাজ। এর পর একই বছর ওই মাঠে হয় জেলা ইজতেমা। ২০১৮ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রথম বারের মতো তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শহরতলীর জগন্নাথপুর এলাকার গণপূর্ত বিভাগের নিজস্ব জায়গার উপর অনুষ্ঠিত হয়। ওই ইজতেমায় লক্ষাধিক মুসল্লী অংশ নেন। একই বছর দু’পক্ষের মধ্যে বিভক্তি দেখা দেয়। এর পর বছরের শেষের দিকে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা আয়োজন করতে চাইলে মাওলানা জুবায়ের পন্থীদের বাঁধায় একদিনের ইজতেমা করে সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারে আজ থেকে শুরু হচ্ছে জেলা ইজতেমা

আপডেট সময় : ০৩:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪