সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

বিয়েবাড়িতে ‘লাভ গুরু’ শাহরুখ, কত টাকা নিলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

বলিউডের ‘রোম্যান্স কিং’। সেই যে সিমরনকে ‘পলট’ বলেছিলেন, তার পর কতই রোম্যান্সের রূপকথা সাজিয়েছেন বড়পর্দায়। এহেন বলিউড ইন্ডাস্ট্রির  বাদশাহ শাহরুখ খান দিল্লির এক বিয়েবাড়িতে গিয়ে হলেন ‘লাভ গুরু’। কনেকে সবার সামনেই বললেন— তেরি আঁখো কি নমকিন মস্তিয়াঁ’। বিয়েবাড়ির ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনের প্রশ্ন— কত টাকা নিলেন শাহরুখ খান?

সংবাদ প্রতিদিন সূত্রে জানা গেছে, তারকাদের বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়া, সেখানে পারফর্ম করার ঘটনা নতুন কিছু নয়। তর্কবিতর্ক যাই হোক, বলিউডের একাধিক প্রথম সারির তারকা টাকা নিয়ে বিয়েবাড়িতে যান বলেই শোনা যায়। দিল্লির এ বিয়েবাড়িতে অভিনেতা কার্তিক আরিয়ান, অভিনেত্রী সারা আলি খান, নোরা ফাতেহি, করণ জোহর, গওহর খানও নাকি গিয়েছিলেন। তবে নেটিজেনদের নজর যার দিকে সবথেকে বেশি, তিনি হচ্ছেন— বলিউড বাদশা শাহরুখ খান।

জানা গেছে, বিয়েবাড়ি গিয়ে নাচ-গানের পাশাপাশি বর-কনের ‘লাভ গুরু’র ভূমিকাও পালন করেছেন শাহরুখ খান। তাদের বলেছেন— যদি বন্ধু হয়ে থাকতে পারো, তাহলে তোমাদের বিয়েতে কখনো কোনো সমস্যা হবে না। আর যদি কিছু হয়েও যায়, তাহলে চিন্তা কর না, আমি তো আছি তোমাদের লাভ গুরু। বরকে রোম্যান্স করতেও শেখান শাহরুখ। সেই ভিডিও শেয়ার করেন রূপটান শিল্পী অমৃত কর।

রূপটান শিল্পী অমৃত করই ছিলেন বধূর সাজের দায়িত্বে। নিজের শেয়ার করা ভিডিওতে বাদশাহ শাহরুখকে ট্যাগ করে তিনি লিখেছেন— আপনি তো আমার দিনটাই ভালো করে দিলেন নববধূ হর্ষিতার প্রশংসা করে। বিয়ের দিনে ওকে যা সুন্দর লেগেছে, আমার আজকের পরিশ্রম সার্থক। 

অমৃতের এই পোস্টের কমেন্ট বক্সেই আবার এক নেটিজেন শাহরুখের উদ্দেশে লিখেছেন— এই পারফরম্যান্সের জন্য কত টাকা নিলেন? জবাব দিয়েছেন রূপটান শিল্পী— উনি (শাহরুখ খান) পারিবারিক বন্ধু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিয়েবাড়িতে ‘লাভ গুরু’ শাহরুখ, কত টাকা নিলেন

আপডেট সময় : ০৯:৪৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪