সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

বড়লেখায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তালিমপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ  ও মুছেলগুলে গ্রামের আমান উদ্দিনের ছেলে যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মন। 

সংশ্লিষ্ট  সূত্র জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে কুপিয়ে গুরতর আহত করা হয়। ওই ঘটনার প্রায় ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট রাতে যুবদল নেতা  নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো.  শাহাব উদ্দিনকে প্রধান আসামি ও  আরও ৩৮ জন নেতাকর্মীর নামোল্লেখ এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মনকে ২৫ নম্বর আসামি এবং সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদকে ৩৮ নম্বর আসামি করা হয়েছে। 

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার দুপুরে বলেন, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড়লেখায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪