সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট মহানগরের তিন ওয়ার্ড নিয়ে জামায়াতের কর্মী সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশ ও জাতি গঠন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে জামায়াত নেতৃবৃন্দকে আরো বেশী দায়িত্বশীল ও অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় থেকে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার মাধ্যমে দেশ ও জাতিকে কলংকমুক্ত করতে হবে। সবধরণের বৈষম্য দূর করে মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতের আদর্শিক পথচলা অব্যাহত থাকবে।

তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২০,২১ ও ৩৬নং জামায়াতের কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। থানা আমীর মো শাহেদ আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন আলেমে দ্বীন মাওলানা ড.এ এইচ এম সোলায়মান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মো আব্দুর রব, সেক্রেটারী মো নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারী সোহেল আহমদ রিপন, আইন সম্পাদক এড. আব্দুল আহাদ সিদ্দিকী, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক হামিদ বক্স মুহিন, প্রচার ও যুব সম্পাদক আহমদ আল মাসউদ ও শ্রমিক কল্যান সভাপতি আক্কাস আলী প্রমুখ।

কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২০নং ওয়ার্ড সভাপতি হিসেবে ওমর ফারুক ইমন, সহ-সভাপতি হাফিজ সোহেল আহমদ, সিদ্দিকুর রহমান চৌধুরী, সেক্রেটারী হাফি আশরাফ উদ্দিন, সহকারী সেক্রেটারী খন্দকার মাসুদ, ২১নং ওয়ার্ড সভাপতি আবু হাসান, সহ-সভাপতি মহসিন উদ্দিন আহমদ ও সেক্রেটারী মাজহারুল ইসলাম মুমিন, ৩৬নং ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল ও সেক্রেটারী হাফিজ মাওলানা গোলাম রব্বানীকে মনোনীত করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মহানগরের তিন ওয়ার্ড নিয়ে জামায়াতের কর্মী সমাবেশ

আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪