সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ৭ ম্যাচের ৬টিতেই হারের মুখ দেখেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 

১-১ সমতায় প্রথমার্ধ শেষে করা লাল-সবুজের প্রতিনিধিরা এগিয়ে যায় দ্বিতীয়ার্ধেই। শেষমেশ ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। মালদ্বীপের হয়ে আলি ফাসির ও বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেছেন। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব।

১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়।

অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। 

এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মালদ্বীপের গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিক দলকে।

কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধের খেলায় ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ০২:২৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪