সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটের গোলাপগঞ্জে ‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গিকার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে এ র‍্যালি বের হয়। র‍্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকার মিশ্রপাড়ায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ সহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় র‍্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, গোলাপগঞ্জ পৌরসভা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছালিক আহমদ, সিলকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মিল্লাদ হোসেন টিটু, গ্লোব ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার বিদ্যুৎ ভূষন দেব, আলামিন ফার্মেসীর স্বত্তাধীকারী জাবেদ আহমদ ও সমাজসেবক নজরুল ইসলাম মিজান। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪