সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

মুনতাহা হত্যা মামলায় মার্জিয়াসহ ৪ আসামিকে ৫ দিনের রিমান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলায় সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়াসহ চার আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ড চাইলে  সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক কাজী মো. আবু জাহের বাদল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ হত্যার ধারা সংযুক্ত করেন বিচারক। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।বাদি পক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চার আসামিকে সোমবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।আদালত সন্তুষ্ট হয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী শহিদুল আসলাম উপস্থিত ছিলেন।কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম, মামলাটি তদন্ত করছে কানাইঘাট থানা পুলিশ। অধিকতর তথ্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কি না তা রিমান্ডর পর জানা যাবে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয়। নিখোঁজের আটদিন পর রবিবার (১০ নভেম্বর) ভোরে  সিলেটের কানাইঘাটে অপহৃত শিশু মুনতাহা মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। নিহত মুনতাহা কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুনতাহা হত্যা মামলায় মার্জিয়াসহ ৪ আসামিকে ৫ দিনের রিমান্ড

আপডেট সময় : ১২:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪