সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুল ইসলাম মীমকে (২৬) আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপসহ বেধরক পিটুনি দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। পরে বাধ্য হয়ে পুলিশ আবার তাকে আদালতের হাজতখানায় নিয়ে যায়। এ সময় মীমের বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকেন তারা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মীমকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায় পুলিশ।

মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকার যুবদল নেতা গোলাম রফি অপুর ছেলে মনিরুল ইসলাম মীমকে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ভেন্ডাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মনিরুল ইসলাম মীম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক।  

সরেজমিনে আদালত প্রাঙ্গণে দেখা যায়, মীমকে আদালতে তোলার খবর শুনে আদালত এলাকায় জড়ো হতে থাকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ পরিস্থিতি সামাল দিতে তিনটি পিকআপ ভ্যান করে পুলিশ আসে ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের বোঝানো হলেও তারা পিছু হটেনি। সন্ধ্যার কিছু সময় পর পর্যাপ্ত পুলিশ প্রহরায় মাথায় পুলিশের হেলমেট ও বুকে পুলিশের জ্যাকেট পড়িয়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় মীমকে।

ছাত্র-জনতা এ সময় মীমকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে শিক্ষাথীরা পিটুনি দিতে শুরু করে। পুলিশ মীমকে প্রিজন ভ্যানে তুলতে ব্যর্থ হয়ে ফের তাকে আদালতের হাজতখানায় নিয়ে যায়। এরপর খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা করে মারধর করে মীমসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যে কারণে শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে তাকে ডিম নিক্ষেপ করে ও পিটুনি দেয়।

এ বিষয়ে সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মীমকে সেনাবাহিনীর সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে এবং আদালত এলাকা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা

আপডেট সময় : ০৫:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪