সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর, সংগ্রাম বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে  প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল ভারতীয় শাড়ি ৭৯৮টি, কাশ্মীরি শাল ১২১টি, থ্রি পিস ৮১টি, কসমেটিক সামগ্রী ৪৫৬টি, মখমল সোফার কভার ২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা দুটিসহ অন্য ভারতীয় পণ্য আটক করে। যার মূল্য প্রায় ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চোরাচালানের জব্দ মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১২:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪