সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গরমে শিশুদের ডায়রিয়া: কারণ, প্রতিরোধ ও করণীয় বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে- প্রধানমন্ত্রী জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও

অটো পাশের দাবিতে সচিবালয়ে এইচএসসি শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জ আটক অর্ধশত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত-পুলিশ * যখন-তখন সচিবালয়ে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফলের দাবিতে এবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন শতাধিক শিক্ষার্থী। তারা প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বাতিল করে অটো পাশ দেওয়ার দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। এদিকে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়লে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরেজমিন বুধবার বেলা তিনটার দিকে দেখা যায়, সচিবালয়ের ভেতরে ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে একদল শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের দেখা যায়। বিক্ষোভকালে এক শিক্ষার্থী বলেন, তারা এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার কথা বলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে আহ্বান জানায়। কিন্তু তারা যেতে রাজি না হলে ধাওয়া দেয় পুলিশ। অনেককে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

সচিবালয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। বেলা সাড়ে ৪টার দিকে দুটি প্রিজনভ্যানে সচিবালয়ের ভেতর থেকে তাদের নিয়ে যেতে দেখা যায়। তবে তাদের কোন থানায় নেওয়া হয়েছে, সেটি নিশ্চিত করেনি কেউ। শাহবাগ থানার এক কর্মকর্তা বলেন, তাদের বিভিন্ন থানায় নেওয়া হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিকালের দিকে গণমাধ্যমকে বলেন, সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আটকদের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানতে রাত সাড়ে ৮টার দিকে রমনা বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলে কেউ রিসিভ করেননি।

গত ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করে।

এদিকে যখন-তখন যে কেউ সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে আনসার বাহিনীর অনিয়মিত সদস্যরা দাবি আদায়ে সচিবালয়ের ভেতরে ঢুকে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়লে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা কীভাবে ভেতরে প্রবেশ করেছে, তাদের কেন ঢুকতে দেওয়া হলো, কে ঢুকতে সাহায্য করেছে-এমন নানা প্রশ্ন করেছেন অনেকে। তারা সচিবালয়ের ভেতর ও বাইরে নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অটো পাশের দাবিতে সচিবালয়ে এইচএসসি শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জ আটক অর্ধশত

আপডেট সময় : ১০:০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪