সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণ দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবেন সিলেট,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, আলেম-ওলামাদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে ইমাম প্রশিক্ষণ একাডেমি। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনগণ সামাজিক সমস্যা মোকাবিলার পাশপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবেন। সিলেটে আজ ১৪ অক্টোবর সোমবার ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাত জেলার ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের ১১৫৬তম দলের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে সনদপত্র বিতরণকালে আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি আরো বলেন, দ্বীনি কর্মকাণ্ডে নেতৃত্বদানের পাশাপাশি কৃষি, বনায়ন, স্বাস্থ্য, প্রাণীসম্পদ পালন ও মৎস্য চাষে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আল কুরআনের বাণী অন্তরে ধারণ করে যৌতুক, মাদক, বাল্যবিবাহ, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে।

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইমাম প্রশিক্ষণ একাডেমি পরিচালিত সারাদেশে সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে একযোগে নিয়মিত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে এ প্রশিক্ষণ শুরু হয় ১ সেপ্টেম্বর ২০২৪। এতে বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ মোট সাত জেলার ১০২ জন ইমাম ও মুয়াজ্জিন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণ দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখবেন সিলেট,

আপডেট সময় : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪