সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

ক্রীড়া প্রতিবেদক :

শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি সমস্যা ও হৃদরোগসহ নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়ালাইসিস চিকিৎসার মাধ্যমে কিডনি সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এলেও গত ৫ সেপ্টেম্বর আক্রান্ত হন ডেঙ্গুতে। এরপর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন অভিজ্ঞ এই সাংবাদিক। সেখানেই আজ অঘোর মন্ডল চির নিদ্রায় চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু কোনো চেষ্টাতেই অঘোর মন্ডলকে আর ফেরানো গেল না। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অঘোর মন্ডলের পরিবার থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের অভিজ্ঞ ও নামী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। এরপর কাজ করেছেন দৈনিক ভোরের কাগজে। এই পত্রিকাটির মাধ্যমে বর্তমান সময়ের প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তাঁর হাত ধরেই।

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল

এক সময় প্রিন্ট মিডিয়া ছেড়ে অঘোর মন্ডল যোগ দেন ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমে। কাজ করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই, দীপ্ত টিভি ও এটিএন নিউজে। সর্বশেষ ছিলেন এটিএন নিউজের ডিজিটাল অ্যান্ড নিউ মিডিয়ার বার্তা সম্পাদকের দায়িত্বে। পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কলামও লিখতেন তিনি। কলামিস্ট হিসেবে লেখালেখি করেছেন ক্রিকেট থেকে শুরু করে রাজনীতিসহ আরও অনেক বিষয়েই। ক্রীড়া সাংবাদিক হিসেবে দেশ-বিদেশে অনেক বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট কাভার করেছেন অঘোর মন্ডল।

এক সময় তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, ২০১৭ সালে কিছুদিনের জন্য হয়েছিলেন ভারপ্রাপ্ত সভাপতিও। তাঁর অকাল মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে বিএসজেএ, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিসহ আরও অনেক সংগঠন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

আপডেট সময় : ০২:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪