সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

জৈন্তাপুরে জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে জৈন্তাপুর উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। সভায় আরো বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য পরিদর্শক করুনা কান্ত দেব, সহকারী শিক্ষক এনামুল ইসলাম এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি যাদব বিশ্বাস। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।

প্রতিটি দুর্যোগেই সতর্কতা ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া সম্ভব উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, বন্যার পরবর্তী রোগ-বালাই সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের যথাযথ পদক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি বন্যার ক্ষতি কমিয়ে আনতে এলাকার সচেতন জনসাধারণসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান উম্মে সালিক রুমাইয়া। এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য জেলা তথ্য অফিসকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, ইউনিসেফের সহায়তায় জেলার কয়েকটি উপজেলায় বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে সুরক্ষা দিতে স্যানসিটাইজেশনের মতো কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রমের আওতায় সড়ক প্রচার, নৌকা যোগে প্রচার, লোকসঙ্গীত এবং ইমামদের নিয়ে এ্যাডভোকেসি সভাও বাস্তবায়িত হচ্ছে। দুর্যোগকালে সচেনতামূলক এ বার্তাসমূহ যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই এ আয়োজন স্বার্থক হবে বলে তিনি উল্লেখ করেন।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪