সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটের সাবেক মন্ত্রী-এমপি মামলার আসামির তালিকায় যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন পদচ্যুত মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট নানা অভিযোগে এরই মধ্যে সিলেট বিভাগে অন্তত ৫৬টি মামলা হয়েছে।

এসব মামলায় আসামির তালিকায় আওয়ামী লীগ সভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিদায়ী মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্যই রয়েছেন। বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মীকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যাচেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগে ৫৬টি মামলা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হত্যা, নাশকতাসহ কমপক্ষে ৭টি মামলার আসামি। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অন্তত ২০টি মামলার হয়েছে।

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২-এর শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩-এর জিল্লুর রহমানে বিরুদ্ধে মামলা হয়েছে।

সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫-এর মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১-এর রনজিত সরকার মামলার আসামি।

হবিগঞ্জ-১-এর আব্দুল মজিদ খান ও ময়েজউদ্দিন রুয়েল ৮ হত্যা মামলার আসামি। হবিগঞ্জ-৩-এর আবু জাহির, পর্যটনমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪-এর সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এই বিভাগের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, সুনামগঞ্জ-২-এর জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪-এর মোহাম্মদ সাদিক ও হবিগঞ্জ-২-এর কেয়া চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের সাবেক মন্ত্রী-এমপি মামলার আসামির তালিকায় যারা

আপডেট সময় : ০২:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪