ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এ এলাকায় সক্রিয় হামাস যোদ্ধাদের সংখ্যা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরাইলি মিডিয়া। পশ্চিম তীরে রোববার ইসরাইলি সামরিক হামলার চতুর্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলছে এবং হামলাকারীদের ওপর প্রবল বিক্রমে আঘাত হানছে, ঠিক তখনই ইসরাইলি সূত্রগুলো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরছে।

ইসরাইলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে, হামাস ও ইসলামি জিহাদসহ অন্তত ২৩টি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে। যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ। 

একই সময়ে আল-আকসা শহিদ ব্যাটালিয়ন, আল-কুদস ব্যাটালিয়ন এবং জেনিনে আল-মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা দিয়েছে যে, তারা চলমান সংঘাতময় পরিস্থিতে বিভিন্ন ফ্রন্টে ইসরাইলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তারা বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শানাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে।

এছাড়াও স্থানীয় মিডিয়াগুলো জেনিনের পশ্চিমে অবস্থিত বারকিন শহরে দখলদার ইসরাইলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দেয়। এসব অভিযানে বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত ও আহত হন। এসব এলাকার অবকাঠামোগত কিছু স্থাপনা দখলদার শাসকগোষ্ঠীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছে। সূত্র: ইরনা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইসরাইল

আপডেট সময় : ০২:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪