সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

হবিগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার :

হবিগঞ্জের বিভিন্ন বন্যাদূর্গত এলাকায় সরকারি প্রতিষ্ঠানের ত্রাণসামগ্রী বিতরণ ও বন্যা পরবর্তী সময়ে ফসলি জমিতে করণীয় বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণের উপস্থিতিতে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত আছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে মাঠ পরিদর্শন, পার্টনার ফিল্ড স্কুল (ধান) এর সেশন পরিচালনা, রাজস্ব আউশ বিনাধান ২১ এর মাঠ দিবস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে বিশেষ সভা আয়োজন করে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

হবিগঞ্জ শহরতলী বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বন্যাদূর্গতদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায় । ত্রাণ বিতরণকালে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বিগত সরকারের চাঁদাবাজী, অন্যের সম্পদ লুন্ঠন করে ও দুর্বৃত্তায়নের সমালোচনা করেন। আজ জেলা বিভিন্ন উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও হবিগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসময় হবিগঞ্জ জেলা বিএনপি’র স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকড়া ও মতুরানগর গ্রামে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীবৃন্দ নৌকাযোগে ঐ সব এলাকায় বন্যাদূর্গতদের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মানব কল্যাণ ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুক পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিয়াদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট,

আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪