সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র কমতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে চলা বৃষ্টি আজ মঙ্গলবার কিছুটা কমে আসতে পারে। তবে দুই বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কম হবে। তবে শুক্রবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহারের দিকে চলে গেছে। তবে মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। আর এ কারণে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম হবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহারের দিকে চলে গেছে। তবে মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। আর এ কারণে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম হবে।

নাজমুল হক আরও বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হতে পারে। আর রংপুর বাদে অন্য বিভাগগুলোর কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এ অবস্থা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। তবে শুক্রবার থেকে পরের দুদিন বৃষ্টি বাড়তে পারে। এ জন্য বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে বাড়তি সতর্কতা নিতে হবে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ৮৪ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায়ও যশোরে সর্বোচ্চ বৃষ্টি হয়, ১৮৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে এসেছে।

ভারী বৃষ্টি এবং উজানে ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা এখন বন্যাকবলিত। বন্যার শিকার জেলাগুলোর অর্ধকোটির বেশি মানুষ।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, আগামী ২১ দিন উজানের দিকেও বৃষ্টির সম্ভাবনা কম আছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ৮৪ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায়ও যশোরে সর্বোচ্চ বৃষ্টি হয়, ১৮৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে এসেছে।

ইতিমধ্যে আজ সকালে রাজধানীতে একপশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ রাজধানীতে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র কমতে পারে

আপডেট সময় : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪