সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

কুলাউড়ায় আ.লীগ সভাপতি ও সাবেক মেয়রসহ ২০ জনের নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার কুলাউড়া প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদ্যসাবেক পৌর মেয়রসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ২০ থেকে ৩০ জনকে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, সদ্যসাবেক পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

মামলার বাদী আবুল ফাত্তাহ ফাহিম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই কুলাউড়া পৌর শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় সদ্যসাবেক মেয়রের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেয়। একপর্যায়ের হামলা চালিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের মারধর ও হেনস্তা করে।

তিনি জানান, হামলায় জড়িত ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রেখে থানায় মামলা করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলাউড়ায় আ.লীগ সভাপতি ও সাবেক মেয়রসহ ২০ জনের নামে মামলা

আপডেট সময় : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪