সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

বন্যাদুর্গত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি।  এসব এলাকার বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধার কথা ঘোষণা দিয়েছে দেশের অপারেটররা।

বুধবার দিবাগত রাতে দেশের ৪টি অপারেটর কোম্পানির (গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেল) পক্ষ থেকেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।

গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যা কবলিত মানুষের পাশে আছি আমরা সবাই। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার যোগাযোগ রক্ষায় ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি দেওয়া হয়েছে। মেয়াদ দেওয়া হয়েছে ৩ দিন। এটি পাওয়ার জন্য গ্রামীণফোন গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।

বাংলালিংক এই সু্বিধা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষদের জন্য। অফারটি বন্যাকবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংক গ্রাহকরা ৩ দিন মেয়াদে ১০ মিনিট ও ৫০০ এমবি পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৯০০*৩#।

সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি। তারাও ৩ দিন মেয়াদে ফ্রি দিয়েছে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট। এই অফারটি একবারই উপভোগ করা যাবে। সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে *২১২*১#।

বন্যায় কবলিত বন্ধুদের পাশে আছি সবসময় এমন ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল। তারাও ৩ দিন মেয়াদে বিনামূল্যে ২০ মিনিট ও ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি গ্রাহকরা নিতে পারবেন একবারই। সেজন্য ডায়াল করতে হবে *২১২*১#।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যাদুর্গত এলাকায় ফ্রি মিনিট-ইন্টারনেট ঘোষণা

আপডেট সময় : ০৩:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪