সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪ সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প

মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও থাকায় ৬ জনকে কুপিয়ে জখম  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বরগুনায় মোবাইল ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও থাকায় আরিফ নামের এক যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা। 

মঙ্গলবার সন্ধ্যার দিকে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এতে আহতরা হলেন- মো. আব্দুল হক (৬০), দেলোয়ার ফরাজি (৪৫), বিপ্লব (৩৩), ইউনুস ফকির (৬০), সেলিম ফরাজি (৬৫) ও আব্দুল করিম (৫০)। এদের মধ্যে গুরুতর ৪ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে নানার বাড়ি বরগুনার কেওড়াবুনিয়া এলাকায় বেড়াতে আসেন আরিফ নামের এক যুবক। পরে গত রোববার আরিফ ওই এলাকার ঘটবাড়িয়া বাজারে গেলে কয়েকজন যুবক তার মোবাইল ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও দেখতে চায়। এ সময় মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও থাকায় তাকে মারধর করাসহ মোবাইল ফোনটি ভেঙে ফেলেন তারা। 

এ ঘটনায় ভুক্তভোগী আরিফ মামলা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আরিফের চাচা সেলিম ফরাজিসহ মামলার পক্ষে অবস্থান নেওয়া কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গুরুতর আহত আব্দুল হকের স্ত্রী সালেহা বেগম বলেন, আমার স্বামীর সঙ্গে কারো কোনো শত্রুতা নেই, তিনি একজন স্থানীয় ব্যবসায়ী। সন্ধ্যায় কয়েকজন যুবক অস্ত্রহাতে আসতে দেখে আমি তাকে দোকান বন্ধ করতে বলি। পরে দোকান বন্ধ করে নামার সঙ্গে সঙ্গেই তাকে কুপিয়ে জখম করা হয়। এছাড়াও দোকানে হামলা চালিয়ে সবকিছু ভেঙে ফেলেছে তারা।

ভুক্তভোগী আরিফের চাচা আহত সেলিম ফরাজি বলেন, আমার ভাতিজা আরিফ নারায়ণগঞ্জ থেকে বরগুনায় এলে আন্দোলনের বিষয়ে জানতে চান এলাকার আব্দুল্লাহ গ্রুপ নামে পরিচিত একটি গ্রুপের কয়েকজন যুবক। এ সময় আরিফ তাদের বলেন- আমি আন্দোলন করিনি, কিন্তু তারা মানতে রাজি না হয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি নিয়ে ভেঙে ফেলেন এবং আরিফকে মারধর করেন। পরে আহত অবস্থায় আরিফকে হাসপাতালে ভর্তি করে তাদের নামে একটি মামলা করি। এরপর বিকালে আমি ঘটবাড়িয়া বাজারে গেলে সন্ধ্যার দিকে হঠাৎ অস্ত্রহাতে কয়েকজন এসে আমাকেসহ আশপাশের অনেককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, গত রোববার আরিফ নামে একজনকে মারধরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকালের ঘটনায় ভুক্তভোগীরা সবাই চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে এ ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোবাইল ফোনে আন্দোলনের ভিডিও থাকায় ৬ জনকে কুপিয়ে জখম  

আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪