সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনারসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মঙ্গলবার মামলার আবেদন করেন আইনজীবী হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। আইনজীবী হান্নান ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হান্নান ভূঁইয়া বলেন, মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, লালবাগ জোনের সাবেক ডিসি জাফর হোসেন, কোতোয়ালি থানার সাবেক এসি শাহীনুল রহমান, বর্তমান ডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান, সাবেক এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, সাবেক এডিসি (লালবাগ জোন) শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হাসান, ওসি (তদন্ত) মেহেদী হাসান, উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো. মাহবুব আলম, মো. আব্দুর রশীদ, রমজান মোল্লা ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহেয়াত উদ্দিন রক্তিমকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১২ সেপ্টেম্বর ‘ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট অব ঢাকা বার অ্যাসোসিয়েশন ইউনিট’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা জেলা জজ আদালত সংলগ্ন প্রধান সড়কের সামনে গেলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয় এবং তাদের নির্দয়ভাবে মারধর করা হয়। এতে কয়েকজন আইনজীবী আহত হন।অভিযোগকারীও ওই হামলায় আহত হয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনারসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

আপডেট সময় : ১০:২৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪