সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

গণমাধ্যম নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে রুহুল কুদ্দুসকে বিএনপির নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গণমাধ্যম সম্পর্কে উসকানিমূলক বক্তব্য দেওয়ার জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারকে (দুলু) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা নোটিশে বলা হয়, ‘১৬ আগস্ট “টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে” মর্মে আপনি যে বক্তব্য দিয়েছেন, তা প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ, ঢাকা পোস্ট, জাগো নিউজ, বাংলা ট্রিবিউনসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনার এই বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি ও আদর্শের চরম পরিপন্থী।’

নোটিশে রুহুল কুদ্দুসকে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, ‘বিএনপি দেশের একটি উদার ও বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দল কখনোই দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ১৫-১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বৈরাচারী সরকারের ভয়াবহ নিপীড়ন ভোগ করেছেন। সম্প্রতি কোমলমতি শিক্ষার্থী ও জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্রের যে জাগরণ সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য সেটিকেও কালিমালিপ্ত করেছে।’

নোটিশে আরও বলা হয়, ‘আপনার বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত, অনভিপ্রেত এবং বিএনপির গণতান্ত্রিক চেতনার প্রতি করাঘাত। দলের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার এই বক্তব্য দেড় দশক ধরে রক্তস্নাত পথে বিএনপির নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মহিমামণ্ডিত অবদানকে হেয় প্রতিপন্ন করার শামিল। উল্লিখিত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ ব্যাখ্যা করে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিতভাবে একটি জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণমাধ্যম নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে রুহুল কুদ্দুসকে বিএনপির নোটিশ

আপডেট সময় : ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪