সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কীভাবে কাতরাচ্ছেন দেখে যান: সারজিস 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এতদিন বলে আসছিল আন্দোলনকারীদের ওপর শুধু রাবার বুলেট ছোড়া হয়েছে। হাসপাতালের বেডগুলোতে ঘুরে যান, এই বেডগুলোতে কারা অবস্থান করছে। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে আরেক জনকে আঘাত করেছে।  এ ধরনের বুলেট ব্যবহার করেছে ফ্যাসিস্টরা। বিশ্বাস না হলে হাসপাতালগুলোতে দেখে যান, গুলিবিদ্ধ শিক্ষার্থীরা কীভাবে বেডে কাতরাচ্ছেন। শনিবার বিকাল ৪টায় কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, এই গণহত্যা সঙ্গে যারা জড়িত ছিল তাদের যেন প্রত্যেকের দেশে ও আন্তর্জাতিকভাবে বিচার হয়।  এর জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি আরও বলেন, কোটা আন্দোলনের আহত শিক্ষার্থীদের কাছ থেকে প্রাইভেট হাসপাতালগুলো নানা অজুহাত দেখিয়ে বাড়তি টাকা নিয়েছে এমন কিছু অভিযোগ শুনেছি। এখন থেকে কোনো অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না। এর সঙ্গে প্রশাসনসহ যারা যারা জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সারজিস।   

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কীভাবে কাতরাচ্ছেন দেখে যান: সারজিস 

আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪