সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান অনুপস্থিত, পূর্ণ ক্ষমতা পেলেন সিইও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
সিসিক মেয়র আনোয়ারুজ্জামান অনুপস্থিত, পূর্ণ ক্ষমতা পেলেন সিইও

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ পরিস্থিতিতে জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে সরকার।

বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। এ আদেশ অনুযায়ী অনুপস্থিত থাকা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পূর্ণ দায়িত্ব পালন করবেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে সিলেটভিউ-কে বলেন- কাল (বুধবার) রাতেই প্রজ্ঞাপনটি আমাদের কাছে এসে পৌঁছেছে। এখন আর নগরবাসীর নাগরিক সেবা পেতে কোনো অসুবিধা হবে না।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট পৌরসভা সূত্রে জানা যায়। এছাড়াও পৌরসভার প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন ও পৌরসভার অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। 

আদেশে আরও জানানো হয়, সিটি করপোরেশন ও পৌরসভায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিসিক মেয়র আনোয়ারুজ্জামান অনুপস্থিত, পূর্ণ ক্ষমতা পেলেন সিইও

আপডেট সময় : ১২:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪