সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪

আল্লাহ এত তাড়াতাড়ি দেখাবেন কেউ কল্পনাও করতে পারেনি: শায়খ আহমাদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সরকার পতনের পর থেকেই একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। গ্রেফতার হচ্ছেন দীর্ঘ দেড় দশক শাসন  করা রথি-মহারথিরা। এবারের ছাত্র আন্দোলনে অনেকের মতো সোচ্চার দেখা গেছে শায়খ আহমাদুল্লাহকে। 

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় নিয়মিতভাবে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিতে দেখা গেছে তাকে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা পৌনে ১টার দিকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় এই শায়খ। এক ঘণ্টায় তার পোস্টটিতে লাইক হয়েছে ১৪৬ হাজার, কমেন্ট হয়েছে ৫ হাজার এবং শেয়ার হয়েছে ১৫ হাজার।

পোস্টে তিনি লিখেছেন, ‘জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের। মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তাঁর প্রতি ঈমান আনয়ন করি।

এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন শিক্ষা নিতে পারি।

প্রতিবেশী যেকোন দেশের সংখ্যালঘুদের চেয়ে এদেশে সংখ্যালঘুরা অনেক ভালো ও নিরাপদে আছেন। এটা আমাদের গৌরব

আমাদের আশপাশের দেশগুলোতে প্রায় সময়ই ভয়াবহ সাম্প্রদায়িক হামলায় হাজারো মানুষ হাতাহত হতে দেখা যায়। অথচ নিকট অতীতে বাংলাদেশে সেরকম কোনো সম্প্রদায়িক হামলা হয়নি। এটা এদেশের পারস্পরিক সহাবস্থানের উৎকৃষ্ট নজির।

যুগ যুগ ধরে এদেশের আলেমগণ এ বিষয়ে দেশবাসীকে সচেতন করে আসছেন। শুধু তাই নয়, সম্প্রতি আমরা দেখেছি, অসংখ্য জায়গায় মাদরাসা পড়ুয়ারা রাত জেগে সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় পাহারা দিচ্ছে। অন্যান্য দেশে যা কল্পনাতীত।

চলমান রাজনৈতিক সংকটে কিছু কিছু জায়গায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে বটে। তবে সেগুলো বিচ্ছিন্ন এবং রাজনৈতিক ঘটনা। এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই।

যারা সেসব ঘটনাকে কেন্দ্র করে প্রপাগান্ডা ছড়াচ্ছেন, দিনশেষে তারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। তারা আর যাহোক, দেশের শুভাকাঙ্ক্ষী নন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আল্লাহ এত তাড়াতাড়ি দেখাবেন কেউ কল্পনাও করতে পারেনি: শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় : ০৯:২৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪